• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:০২:৫৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বিশ্ব শিক্ষক দিবসে মানিকগঞ্জের ৫ গুণী শিক্ষককে সম্মাননা প্রদান

৫ অক্টোবর ২০২৪ দুপুর ০১:০২:৫১

বিশ্ব শিক্ষক দিবসে মানিকগঞ্জের ৫ গুণী শিক্ষককে সম্মাননা প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি: ‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ৫ অক্টোবর শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস প্রমুখ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার পাঁচজন শিক্ষককে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। 

তাঁরা হলেন- প্রাথমিক শাখায় শিবালয় উপজেলার নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌসী, মাধ্যমিক শাখায় সদর উপজেলার এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিরঞ্জন কুমার বিশ্বাস, এবতেদায়ী শাখায় শিবালয় উপজেলার ফেচুয়াধারা শাহ জহিরিয়া দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মুহাম্মদ সোলাইমান, দাখিল শাখায় ঘিওর উপজেলার ঘিওর আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক সুরাইয়া আহমেদ ইভা ও আলিম শাখায় সদর উপজেলার দোয়াত আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মতিউর রহমান। 

তাদের প্রত্যেকের হাতে একটি করে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬