• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১১:৩৪ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে মোবাইল কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:১৭:৫৯

জয়পুরহাটে মোবাইল কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা মার উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে মোরছালিন (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ঐ গ্রামের মীর শহীদ মন্ডলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন জানায়, সকালে মোরছালিন তার বাবা মায়ের কাছে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরলে তাকে ভৎসনা করে। এরপর তারা বাড়ির বাহিরে সাংসারিক কাজের জন্য বের হয়ে যায়। এ সময় সে নিজ ঘরে শুয়ে ছিলো।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এরই মাঝে কোনো এক সময় মোরছালিন তার বাবা মার  সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাহির থেকে মোরছালিনের বাবা মা এসে ঘরের দরজা আটকানো দেখে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে সে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তিনি আরো জানান কিশোর মোরছালিন একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯