• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৮:০১ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

চর রাজিবপুর প্রেস ক্লাবের সভাপতি আতাউর, সম্পাদক স্বপ্ন

২৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:১৫:২৩

চর রাজিবপুর প্রেস ক্লাবের সভাপতি আতাউর, সম্পাদক স্বপ্ন

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজিবপুরে প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর রোববার বেলা ১১টায় চর রাজিবপুর প্রেস ক্লাবের আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে সামাজিক সংগঠন স্বপ্ন ছোঁব ফাউন্ডেশনের কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে উপস্থিত সকলের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. আতাউর রহমানকে সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সোহেল রানা স্বপ্নকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

Ad
Ad

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে ভোরের কাগজ প্রতিনিধি নুরুল আমিন ও মানবজমিন প্রতিনিধি আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক বার্তার প্রতিনিধি মতিউর রহমান ও এশিয়ান টেলিভিশনের মুরাদুল ইসলাম মুরাদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি রফিকুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক প্রথম প্রহর প্রতিনিধি মোখলেছুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সংবাদপত্র প্রতিনিধি এইচ এস হাসান, সাধারণ সদস্য হিসেবে দৈনিক চারিদিকে প্রতিনিধি সাইফুল ইসলাম ও সিলেট ভোর প্রতিনিধি আরিফ মাহমুদ ইসলাম নির্বাচিত হয়েছেন।

Ad

সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেস ক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়া জনগণের কল্যাণে ও সমাজ বিনির্মাণে সাংবাদিকরা কর্মদক্ষতার ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় প্রেস ক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us