• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৮:১৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার, আটক ২

২৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৫০:৫৫

ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর বড় বাজারে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর বড় বাজারে আসমতের দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল গাজীপুরের শ্রীপুরে এক দোকানে বিক্রির জন্য নিতে চাইলে ট্রাক, চালক ও চাল কিনে নেওয়া ব্যক্তিকে আটক করে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ট্রাকচালক ও চাল কিনে নেওয়া ব্যবসায়ী আটক আছে বলে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় ট্রাক, চালক ও চাল কিনে নেওয়া ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা করা হবে বলেও জানান ইউএনও।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬