• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:০২:০৯ (01-Apr-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়ির নাজিরহাটে ১৪৪ ধারা জারি

২৫ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৪:২৩

ফটিকছড়ির নাজিরহাটে ১৪৪ ধারা জারি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাটের আল জামিয়াতুল নছিরুল উলুম বড় মাদ্রাসায় মঙ্গলবার রাতে সৃষ্ট ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় ফারুকীয়া মাদ্রাসা ও নাজিরহাট বড় মাদ্রাসার দুই শিক্ষকের মধ্যে ব্যক্তিগত মতবিরোধকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উত্তেজনা চলে।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা চলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরি।

Ad
Ad

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, এ সময় নাজিরহাট বড় মাদ্রাসা প্রাঙ্গনে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরি, সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ, নাজিরহাট বড় মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হাবিবুর রহমান কাসেমীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে রুদ্ধদ্বার বৈঠক চলে।

Ad

তবে, বৈঠক চলাকালীন মাদ্রাসার ভিতরে ছাত্ররা এবং বাহিরে গ্রামবাসী অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে রাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এলাকার অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৭:০০

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল
১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:১৫:০৪



বাগদাদে মার্কিন নারী সাংবাদিককে অপহরণ
বাগদাদে মার্কিন নারী সাংবাদিককে অপহরণ
১ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫২:৪৩


বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
১ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪০:২৪





Follow Us