• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২২:৫৪ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

কুয়াকাটায় চুরির মামলায় ৩ যুবক গ্রেফতার

১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪:২৫

কুয়াকাটায় চুরির মামলায় ৩ যুবক গ্রেফতার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে জামায়াত নেতার বাসায় চুরির মামলায় অজ্ঞাত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর বুধবার রাতে মহিপুর থানার আলীপুর থ্রি পয়েন্ট এলাকা থেকে জনতা তাদের আটক করে পুলিশে দেয়।

গ্রেফতাররা হলেন, বরগুনা জেলার বাসিন্দা শাকিল (২১), মো. আমির হোসেন (২১) এবং লতাচাপলী ইউনিয়নের বাসিন্দা শুক্কুর আলী (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার টার দিকে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় অস্বাভাবিকভাবে ঘুরতে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

জানা গেছে, গভীর রাতে কৌশলে ঘরে প্রবেশ করে বাড়ির মালিকের হাত-পা, চোখ-মুখ বেঁধে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে বেশ কয়েকটি। সর্বশেষ কলাপাড়া উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের লতাচাপলী ইউনিয়নের ফাঁসিপাড়ার বাসায় দুর্ধর্ষ চুরি হয়। এ সময় চোর চক্রটি তার ঘরে থাকা স্বর্ণালংকার নগদ অর্থ লুট করে নিয়ে যায়। পরের দিন সকালে মাওলানা হাবিবুর রহমান বাদী হয়ে মহিপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে মহিপুর থানা পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, অজ্ঞাত একটি মামলায় তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে তারা চুরির কথা স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭