• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:৪১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে যুবদলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

১৩ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:৩১:০৭

দৌলতপুরে যুবদলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে এবার যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলকে বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। এনিয়ে উপজেলায় এখন পর্যন্ত বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের  ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়ার  দৌলতপুর ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করা হয়। পরে ওই দিন রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে।

১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির  দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল  সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।  এ ছাড়াও একই বিজ্ঞপ্তিতে যুবদলের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করে

বিজ্ঞপ্তিতে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।

তবে এ বিষয়ে দৌলতপুর উপজেলা যুবদলের  আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চুর কাছে জানতে চাইলে তিনি বলেন, দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিলো তার ভিত্তিতে যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬