• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:৩৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় একযোগে ৯ থানার ওসিকে বদলি

১৩ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১১:৫১

বগুড়ায় একযোগে ৯ থানার ওসিকে বদলি

বগুড়া প্রতিনিধি: একযোগে বগুড়ার নয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহকে ৬ এপিবিএন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহাকে ট্যুরিস্ট পুলিশে, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসানকে পিবিআইতে, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলামকে সিআইডিতে, আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তীকে সিআইডিতে, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামকে ৪ এপিবিএন বগুড়ায়, দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন চন্দ্র সরকারকে নৌ পুলিশে, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমগীর হোসাইনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

প্রজ্ঞাপনে উল্লেখিত কর্মকর্তাদের আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০