• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৩৬:১১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সচিবালয়ে হামলার ঘটনায় জড়িত আনসার সদস্য রামুতে আটক

৪ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৪৪:৫৫

সচিবালয়ে হামলার ঘটনায় জড়িত আনসার সদস্য রামুতে আটক

রামু (কক্সবাজার) প্রতিনিধি: রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলা ও ভাঙচুরের ঘটনায় মিজানুর রহমান নামে এক আনসার সদস্যকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়নের রাবারবাগান এলাকায় গা ঢাকা দিয়ে থাকা ওই আনসার সদস্যকে ধরে ডিবির কাছে হস্তান্তর করে স্থানীয়রা। আটক মিজানুর রহমান কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের বাসিন্দা জাফর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, ২ সেপ্টেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনী ওই আনসার সদস্যকে ধরতে কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। পরে তাকে না পেয়ে বিষয়টি এলাকাবাসীদের অবগত করেন। পরদিন ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাবারবাগান থেকে আনসার সদস্য মিজানুর রহমানকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করে এলাকাবাসী।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এর আগে ২৫ আগস্ট দিবাগত রাতে আনুমানিক ১০ হাজার আনসার সদস্য সচিবালয় এলাকায় হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় পৃথক চারটি থানায় মামলা করা হয়। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট মামলা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭