• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪৩:৫৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে মারলো দুবৃর্ত্তরা

২৮ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:২৬:৩৯

রাঙামাটিতে শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে মারলো দুবৃর্ত্তরা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগ নেতা আব্দুল মান্নানকে অজ্ঞাত দুর্বৃত্তরা পিটিয়ে মেরে ফেলছে। ২৮ আগস্ট বুধবার দুপুরে রাউজানে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত মো. আব্দুল মান্নান (৩২) কাউখালী উপজেলার ডাকবাংলো পুরানবস্তি এলাকার মৃত. কবির আহমদের ছেলে। তিনি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার দুপুরে কাউখালী উপজেলার পার্শ্ববর্তী রাউজান উপজেলার জলীল নগর বাস স্টেশন (মদের মহল) গেলে অতর্কিতভাবে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলেন এবং মারধর শুরু করেন। এক পর্যায়ে মান্নান মাটিতে লুটিয়ে পড়েন। পরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে দুপুর বেলা সিএনজি অটোরিকশা করে কাউখালী উপজেলার বেতবুনিয়া গুইয়াতল নামক স্থানে ফেলে রেখে যায়।  

এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেতবুনিয়া ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, আমরা বিষয়টি শুনেছি। ঘটনাটি চট্টগ্রামের রাউজান থানা এলাকায় সংগঠিত হয়েছে। তারপরও আমরা বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২