• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৭:৪৫ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

রায়পুরায় পেয়ারা গাছের চারা কর্তন

২৮ আগস্ট ২০২৪ বিকাল ০৪:২৯:০০

রায়পুরায় পেয়ারা গাছের চারা কর্তন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আব্দুস সালাম নামে এক ব্যক্তির প্রায় দুই শতাধিক পেয়ারা গাছের চারা কর্তনের অভিযোগ উঠেছে।

পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে তার প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে জমির মালিকের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উপজেলার মরজাল ইউনিয়নের চর মরজাল গ্রামের মধ্যপাড়ায়।

ভুক্তভোগী সালাম জানান, গত মঙ্গলবার চারাগুলো লাগানোর পরে সে বাড়িতে চলে আসেন। রাতের কোনো এক সময় এই চারাগুলো কর্তন করে তার প্রতিপক্ষের লোকজন। তিনি আরো অভিযোগ করে বলেন, গ্রামের একটি চক্র সর্বদাই তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এ বিষয়ে আব্দুস সালাম আজ বুধবার রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৪









ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮

Follow Us