• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৮:০৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে কামানের গোলা উদ্ধার

২৫ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:১১:৩০

মেহেরপুরে কামানের গোলা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় কামানের গোলা উদ্ধার করেছে পুলিশ। ২৫ আগস্ট রোববার দুপুরের দিকে সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের ভৈরব নদ থেকে অবিস্ফোরিত গোলাটি উদ্ধার করা হয়।

কামানের গোলাটি প্রথমে মজনু মিয়া নামের এক পাট চাষির নজরে আসে। পরে মজনু মিয়া না বুঝে সেটি নিয়ে পাশের বাঁশ বাগানে রাখে। পরে লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে কামানের গোলা বলে সেটিকে নিশ্চিত করেন।

এ ব্যাপারে মজনু মিয়া বলেন, পাটের আশ পরিষ্কার করার জন্য পানি ডুবিয়ে তোলার সময় তামাটে রঙের ভারি বস্তুটি আমার হাতে আসে। তখন কিছু না বুঝে সেটি তুলে বাঁশ বাগানে রেখে দিই।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ঘটনাস্থলের পাশের গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী জানান, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীরা কালাচাঁদপুর ও কামদেবপুর ভৈরব নদ সংলগ্ন এলাকায় দুটি কামানের গোলা নিক্ষেপ করে। একটি বর্তমান বিজিবি ক্যাম্পের কাছে বিস্ফোরিত হয়ে দুজনের মৃত্যু হয়। আরেকটি ভৈরব নদে পড়ে। সেটি বিস্ফোরিত হয়নি। ধারণা করা হচ্ছে, সেই গোলাটিই এখন উদ্ধার হলো। কারণ ভৈরব নদ পুন:খননের ফলে সেটি পাড়ের কাছে চলে আসতে পারে বলে মনে করেন মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।

এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। তবে গোলাটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনী কাজ করছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯