• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৪৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বন্যার কারণে ২ দিনের জন্য বন্ধ কুমিল্লা ইপিজেড

২৪ আগস্ট ২০২৪ রাত ০৯:৩১:০২

বন্যার কারণে ২ দিনের জন্য বন্ধ কুমিল্লা ইপিজেড

কুমিল্লা প্রতিনিধি: বন্যার প্রভাবে কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৪ আগস্ট শনিবার বিকেলে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বন্যা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

কুমিল্লা ইপিজেড সূত্রে জানা গেছে, শহরের কিছু অংশের পানি কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকা দিয়ে ইপিজেডে ঢোকে। বিমানবন্দর এলাকা দিয়ে সেই পানি বিজয়পুর খাল দিয়ে ডাকাতিয়া নদীতে চলে যায়। কিন্তু গতকাল শুক্রবার ও আজ ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইপিজেড এলাকার বৃষ্টির পানি বের হতে পারেনি। এতে ইপিজেডের ভেতরে পানি জমে গেছে। ইতোমধ্যে জিং চাং, ইউসেবিও টেক্সটাইল, গোল্ডেন চাং সুজ, বাংলাদেশ টেক্সটাইল, নেটওয়ে আউটডোরসহ কয়েকটি কারখানায় পানি উঠেছে। আজ কর্মীরা এসে কাজ করতে অপারগতা জানালে ইপিজেড বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিনিয়োগকারীদের সঙ্গে বসে জরুরি সিদ্ধান্তে ইপিজেড দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব বলেন, শহরের কিছু অংশের পানি ইপিজেড এলাকার দুটি নালা দিয়ে ডাকাতিয়ায় যায়। এখন উল্টো দিক থেকে পানি ঢুকছে। তাই ইপিজেডের কর্মরত ব্যক্তিদের কাজে আসতে ও কাজ করতে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া পানির কারণে যে কেউ রোগাক্রান্ত হতে পারেন। এ জন্য বন্যা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে আগামী দুই দিন ইপিজেড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে আগের মতো কার্যক্রম চলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬