• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২১:৩২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

থানায় মামলা করতে এসে শিক্ষার্থীদের পাল্টা মামলায় গ্রেফতার হলেন উপজেলা চেয়ারম্যান

১৮ আগস্ট ২০২৪ সকাল ০৮:৫৪:৫২

থানায় মামলা করতে এসে শিক্ষার্থীদের পাল্টা মামলায় গ্রেফতার হলেন উপজেলা চেয়ারম্যান

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী থানায় মামলা করতে এসে উল্টো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছেন।

১৭ আগস্ট শনিবার দুপুরে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতারের সংবাদ নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলীর বাসাবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এমন অভিযোগ নিয়ে বোচাগঞ্জ থানায় আসেন আওয়ামী লীগের এই নেতা।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

একইসময় বোচাগঞ্জ থানায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এসময় শিক্ষার্থীদের উপরে চড়াও হয়ে হুমকি দেন তিনি। মুহূর্তেই জড়ো হয় কয়েকশ’ শিক্ষার্থী। ঘিরে ধরেন ওই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলীকে। শিক্ষার্থী ও স্থানীয় জনগণের তোপের মুখে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দেন। পরে শিক্ষার্থীদের করা মামলায় থানা চত্বরে গ্রেফতার হন উপজেলা চেয়ারম্যান।

১৬ আগস্ট শুক্রবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। ওই চেয়ারম্যানের নাম আফসার আলী। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবারই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষে দায়ের করা ওই মামলার বাদী হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল মোস্তাক।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এসময় উপজেলা চেয়ারম্যান আফসার আলীর নির্দেশে ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। মারপিট করে, গুম করে ফেলার হুমকি দেয় এবং মেয়েদের শ্লীলতাহানি করে। তাদের হুমকি ধমকিতে এলাকার কোনো চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে পারেননি শিক্ষার্থীরা।

এ মামলায় সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, মন্ত্রীর ব্যক্তিগত সচিব আহমাদুল বাশারসহ ২৪ জন এজাহারনামীয় আসামি ও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭০-৭৫ জনকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪