• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৩২:৩৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

১৮ আগস্ট ২০২৪ সকাল ০৮:৩৬:৪৬

শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের গুলিতে আবু হাসান স্বজন (২৫) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

১৭ আগস্ট শনিবার নিহতের ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের ৪৮ জন নেতার নাম উল্লেখসহ ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ঢাকা চলো কর্মসূচীতে যোগ দেয়ার জন্য আবুল হাসান স্বজন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে নারায়ণগঞ্জের চাষাঢ়া ল্যাবএইড হাসপাতাল এলাকায় এসে জড়ো হন। এ সময় যুবলীগ ছাত্রলীগের একটি মিছিল এসে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন আবুল হোসেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এজাহারে আরও উল্লেখ করা হয়, তাকে উদ্ধার করে ছাত্ররা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬