• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:৫৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

হাজীগঞ্জে বাস চাপায় প্রাণ গেল যুবকের

১৪ আগস্ট ২০২৪ বিকাল ০৪:০৯:৪১

হাজীগঞ্জে বাস চাপায় প্রাণ গেল যুবকের

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাস চাপায় তৌহিদুল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

১৪ আগস্ট বুধবার সকালে উপজেলার বাকিলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার ব্যাংক কলোনি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি সদ্য বিবাহিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

স্থানীয় বাসিন্দা মাহবুবুল আলম জানান, ‘আইদি পরিবহন’ নামের একটি বাস চাঁদপুর থেকে জগতপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত পাশ থেকে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে চাঁদপুরগামী মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালক তহিদুল ইসলামের।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০