• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৭:১৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নুরের কারা মুক্তিতে আমতলীতে আনন্দ মিছিল

১৩ আগস্ট ২০২৪ বিকাল ০৪:০০:১৩

নুরের কারা মুক্তিতে আমতলীতে আনন্দ মিছিল

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কারা মুক্তিতে ও ছাত্র আন্দোলনে ফেসিস্ট সরকারের পতনে আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করা হয়েছে।

১২ আগস্ট সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার আলিক মহাসড়কের হাসপাতালের গেট থেকে শুরু করে পৌরসভার আল-হেলাল মোর হয়ে বাধঘাট চৌরাস্তায় গিয়ে মিছিলটি শেষ হয়।

আনন্দ মিছিল প্রদক্ষিণ শেষে বক্তব্য রাখেন- বরগুনা জেলা গণধিকার পরিষদের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মো. শাকিল আহমেদ, বরগুনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জামাল শিকদার ও আমতলী যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফয়সাল আহমেদসহ আরও অনেকে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সমাবেশে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া ছাত্র-ছাত্রীদের স্মরণ করে তারা বলেন, দেশ বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত রয়েছে তাদের হুঁশিয়ারি দেই। যদি কেউ এমন কর্মকাণ্ড করে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। দেশ বিরোধী কর্মকাণ্ড চালালে আমরা প্রতিহত করা হবে বলেও জানান বক্তারা।

উল্লেখ্য, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতাশীন দল আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ হয়। তিনি দেশত্যাগের পরপরই একটি মহল হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তাদেরকে কঠিন হাতে প্রতিহত করার ব্যাপারে প্রতিজ্ঞা করা হয় সমাবেশ থেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯