• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩২:১১ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সাদুল্লাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ নাজমুল ইসলাম

১১ আগস্ট ২০২৪ সকাল ০৯:৪৬:২৩

সাদুল্লাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ নাজমুল ইসলাম

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: চিরনিদ্রায় শায়িত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংগ্রহণকারী পোশাক শ্রমিক, গাইবান্ধার সাদুল্লাপুরের বীরসন্তান শহীদ নাজমুল ইসলাম (২১)।

শহীদ নাজমুল ইসলাম উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত হাইদুল ইসলামের একমাত্র পুত্র। দুই বছর পূর্বে পিতাকে হারিয়ে সংসারের একমাত্র পুত্র সন্তান হওয়ায় দুই বোন ও মায়ের প্রতিপালনের দায়িত্ব কাঁধে নিয়ে ঢাকার আশুলিয়া থানার বাইপাইলে একটি ক্যাপ তৈরির কারখানায় চাকরি করতে যান শহীদ নাজমুল ইসলাম।

গত ৪ আগস্ট রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার পতনের ডাকে গণমিছিলে যোগ দেন নাজমুল ইসলাম। এসময় মিছিলে পুলিশ গুলিবর্ষণ করলে পেটে গুলিবিদ্ধ হন। পরে তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

স্বজনদের দাবি, চিকিৎসকদের অবহেলার শিকার হয়ে গত ৪ আগস্ট শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় নাজমুল ইসলাম ইন্তেকাল করেন। এরপর শনিবার সকালে তার গ্রামে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। পরিবারের একমাত্র কর্মক্ষম সন্তানকে হারিয়ে শোকে পাথর শহীদ নাজমুল ইসলামের মা ও বোন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও এলাকাবাসী শহীদ নাজমুল ইসলামের রাষ্ট্রীয়ভাবে শহীদ স্বীকৃতি, তার পরিবারকে সহায়তা প্রদানসহ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২