• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫২:৪৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

হিলিতে শহীদদের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন

৮ আগস্ট ২০২৪ বিকাল ০৫:১৯:০০

হিলিতে শহীদদের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: মোমবাতি প্রজ্বলন করে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে করেছে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে একত্তা ঘোষণা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন রাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এবং স্থানীয় শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ।

৬ আগস্ট বুধবার রাত সাড়ে ৭টায় উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেন।

এরপর কয়েকশ’ শিক্ষার্থী হাতে মোমবাতি প্রজ্বলন করে শহীদ মিনারে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। কর্মসূচিতে শিক্ষার্থীরা আন্দোলনে নিহত ছাত্রদের প্রতি শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

শিক্ষার্থীদের মধ্যে রিয়াল চৌধুরী বলেন, ইতিহাস সাক্ষী আছে ছাত্রদের কোনো আন্দোলন আজ পর্যন্ত ব্যর্থ হয়নি। ১৯৫২ সালে ভাষা আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের হাত ধরে, তেমনি ২০২৪ সালে ছাত্রদের মাধ্যমে আমরা আরেকটি বিজয় পেয়েছি, পেয়েছি স্বাধীন দেশ। আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ রয়েছে অনেকেই অনেক কিছু ব্যবহার করার চেষ্টা করবে। আমরা যার যার অবস্থান থেকে এসব সম্পদ রক্ষায় সচেষ্ট থাকব।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন রাজ বলেন, আপনাদের কাছে আমার একটাই দাবি এই আন্দোলনের শেষ সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ করি কিন্তু আওয়ামী লীগের দালালি করি না। আমি বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ করি! আগামী দিনে হাকিমপুরকে একটি আধুনিক মডেল হাকিমপুর উপজেলা গঠনে আপনাদের সকলের সহযোগিতা চাই। সেই আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা রয়েছে। শেষে তিনি উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করার আমন্ত্রণ জানান।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, সাবেক ভাইস চেয়ারম্যান ও হাকিমপুর উপজেলা জামায়াতি ইসলামির আমীর আমিনুল ইসলাম, বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সাইদুর রহমান, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ওবায়দুর রহমানসহ শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরে নিহতদের স্মরণ করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬