• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:৩৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে প্রকৌশলীর রিসোর্ট থেকে ৪ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

৯ জুলাই ২০২৪ রাত ০৮:৩৬:৫৫

শ্রীপুরে প্রকৌশলীর রিসোর্ট থেকে ৪ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে সরকারের ২ একর খাস জমি উদ্ধার করা হয়েছে প্রকৌশলীর রিসোর্ট-এগ্রো ফার্ম থেকে। সরকারের প্রায় ছয়কোটি টাকা মূল্যের ৩ একর খাস জমি দখল গড়ে গ্রিন পেরাডাইস রিসোর্ট ও আহামদিয়া এগ্রোফার্ম গড়ে তুলে ছিলেন প্রকৌশলী তয়বুর রহমান। অভিযুক্ত তৈয়বুর রহমান শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী।

খাস জমি দখল করে রিসোর্ট ও খামার গড়ার এমন অভিযোগ উঠলে সংবাদ প্রকাশ হলে প্রশাসন নড়ে চড়ে বসে। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি আমলে নিয়ে শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানাকে রেকর্ডপত্র যাচাই বাছাই করে ব্যবস্থা নিতে বলেন। এর পর পরই স্থানীয় ভূমি প্রশাসন মাঠে নামে।

মাওনা ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাব জানান, রেকর্ড পত্র যাচাই করে উপজেলা সার্ভেয়ার আল মামুনকে নিয়ে জমিতে সরকারি সত্ব ১নং খাস খতিয়ানের জমি পাওয়া যায়। এরপর অভিযুক্ত প্রকৌশলীকে উপজেলা ভূমি অফিসে ডাকা হয় কোন মার্লিকানা মুলে জমি ভোগদখল করছেন তার কৈফিয়তে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি জানান, নিজ মাওনা গ্রামে ৫৩৩, ৫৭৬, ৫৪৪ ও ৫৬৬ নম্বর দাগে রয়েছে ১০.১০ একর খাস জমি। বিপুল পরিমাণ সরকারি খাস জমি জবরদখলে বিষয়ে তিনি বলেন, জবর দখল কারীদের মধ্যে প্রকৌশলী তৈয়বুর রহমানের অবৈধ দখলে থাকা প্রায় দুই একর খাস জমি শনাক্ত করা হয়েছে। উপজেলার নিজমাওনা গ্রামে ৩নং গাজীপুর মৌজায় সি.এস ও এস.এ ৫৩৩ ও ৫৭৬নং দাগে আর.এস ১নং খতিয়ানে সরকারি খাস জমি রয়েছে। যার আর.এস দাগ নম্বর ৮৪১৫, ৮৪৮৫, ৮৪৮৬, ৮৪৮৭, ৮৪৯২ ও ৮৪৯৩ থেকে ১.৯৮ একর খাস জমি উদ্ধার করে সরকারি সাইন বোর্ড লাগিয়ে দিয়েছে উপজেলা ভূমি অফিস।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, নিজমাওনা গ্রামে প্রকৌশলী তয়বুরের পাকা সীমানা প্রাচীরের ভিতরে রিসোর্ট ও খামার থেকে দুই একর সরকারি খাস ভূমি শনাক্ত করে উদ্ধার করা হয়েছে। জবর দখলকারী প্রকৌশলীকে দ্রুত জমি ছাড়তে নোটিশ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬