• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৫৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মোরেলগঞ্জে বিধবার বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট

৬ জুলাই ২০২৪ দুপুর ১২:৩৭:৪৬

মোরেলগঞ্জে বিধবার বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিধবা নারীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ৫ জুলাই শুক্রবার ভোর রাত ৪টার দিকে পৌরসভার ভাইজোড়া গ্রামে বিধবা শ্যামলী বেগমের বসঘরে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

হামলাকারীরা প্রথমে শ্যামলী বেগমের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুতে তাকে ও তার দুই সন্তানকে বেঁধে ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ঘর থেকে বের করে নেয়। পরে দোতলা টিনের বসতঘরটি ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দেয়। ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে হামলাকারীরা স্থান ত্যাগ করে।

ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত শ্যামলী বেগম বলেন, ভোররাতে ঘরের দরজা ভেঙ্গে ২০-২৫ জনের একটি দল ঘরে ঢুকে সবকিছু হাতিয়ে নেয়। তার আপন বোন লাকী ইয়াসমিনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে সে একটি ভাড়াটে বাহিনী দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন শ্যামলী বেগম।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

হামলা ও ভাঙচুরের বিষয়ে জানার জন্য অভিযুক্ত লাকী ইয়াসমিনের সাথে যাগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, পারিবারিক বিরোধের কারণে এক বোন অপর বোনকে উচ্ছেদের জন্য এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০