• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০২:১৭ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

আমতলীতে স্কুল ব্যাগে মিলল গাঁজা, আটক ২

৫ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:১৫:২৮

আমতলীতে স্কুল ব্যাগে মিলল গাঁজা, আটক ২

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে স্কুল ব্যাগে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৫ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আমতলী পৌর শহরের চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, বরিশালের রূপাতলী এলাকার মৃত সিকান্দার মোল্লার ছেলে মিলন মোল্লা (৪০) ও বরিশাল কোতোয়ালি থানার ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি গ্রামের মৃত আইউব আলীর ছেলে গোলাম রাব্বি (২৬)।

বরগুনা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আমতলীতে মাদকের বড় চালান পাচার হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমতলী পৌর শহরের চৌরাস্তায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। এ সময় দুই যুবককে স্কুল ব্যাগ নিয়ে যেতে দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশির আলম বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭