• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৪৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কুতুবদিয়ায় সাগরে স্রোতের টানে জেলে নিখোঁজ

২৯ জুন ২০২৪ রাত ০৯:০৮:৪২

কুতুবদিয়ায় সাগরে স্রোতের টানে জেলে নিখোঁজ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় বৈরী আবহাওয়ায় নৌকায় উঠতে গিয়ে সাগরের প্রচণ্ড ঢেউ এবং স্রোতের টানে শাহজাহান নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শাহজাহান (২৫) ওই উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘাটকুল পাড়া এলাকার মো. হুছাইনের ছেলে।

২৯ জুন শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাহার পাড়ার পশ্চিমে সাগর তীরে এ ঘটনা ঘটে।

জানা যায়, শাহজাহান মাছ ধরার নৌকাটিতে উঠতে গিয়ে সাগরের ঢেউ এবং নিয়ন্ত্রণহীন স্রোতের টানে তলিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সাগর বেশি উত্তাল। আমাদের ডুবুরি ইউনিট না থাকার কারণে আমরা খুঁজতে পারি নাই।

এদিকে ওই ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ৭নং ইউনিয়নের টিম লিডার মো. আমিন জানান, বর্তমানে নৌকা নিয়ে শাহজাহানকে খোঁজা হচ্ছে। কোস্টগার্ডকেও খবর দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০