• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৮:৪৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

আমতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

২৮ জুন ২০২৪ রাত ০৯:১১:৩৭

আমতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ঢাকা-কুয়াকাটা রোডে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

২৮ জুন শুক্রবার সকালে উপজেলার মহিষকাটা বাজার সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মাছের আড়ৎ ব্যবসায়ী মঞ্জু খান গুরুতর আহত হলে আমতলী ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাথে থাকা আরো একজন গুরুতর আহত হলে তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অপরদিকে একই সড়কের আমতলীর ঘটখালী এলাকায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়। তাদেরকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। বাসের সম্মুখভাগ দুমরে-মুচরে গেছে। বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঞ্জুখান নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯