• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:৩০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মেঘনায় বজ্রপাতে শ্রমিক নিহত

২২ মার্চ ২০২৩ সকাল ০৯:২১:১১

মেঘনায় বজ্রপাতে শ্রমিক নিহত

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় বজ্রপাতে তরমুজবোঝাই ট্রলারে থাকা এক শ্রমিক নিহত হয়েছেন।

২১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের ছেলে নুরুল ইসলাম শেখ (৪৫)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম মুন্সিগঞ্জ থেকে একটি তরমুজবোঝাই ট্রলারে অন্য শ্রমিকদের সঙ্গে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন। পরে ট্রলারটি চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় আসলে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে নুরুল ইসলাম ট্রলারে জ্ঞান হারান। সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতে নুরুল ইসলাম নিহত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০