• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:১৪:৩৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

হেলমেট ছাড়া মৌলভীবাজারে মিলবে না পেট্রোল

২৫ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬:৫৩

হেলমেট ছাড়া মৌলভীবাজারে মিলবে না পেট্রোল

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

২৫ জুন মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার শহরে হেলমেট ও কাগজ বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে মামলা দেওয়া হয়। একইসাথে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বিভিন্ন পেট্রোল পাম্পকে নির্দেশ দেওয়া হয় এবং নির্দেশ সংবলিত স্টিকার বিভিন্ন পেট্রোল পাম্পে লাগানো হয়। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বিআরটিএ মৌলভীবাজারের পরিচালক হাবিবুর রহমান বলেন, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়ন শুরু করা হয়েছে। হেলমেট ছাড়া জ্বালানি দেওয়া হবে না। পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি বহন করা যাবে না। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এসময় বিআরটিএ’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯