• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৮:৪২:১৮ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

রৌমারী ও রাজিবপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

২৩ জুন ২০২৪ দুপুর ০২:২৩:২৩

রৌমারী ও রাজিবপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Ad

এ উপলক্ষে ২৩ জুন রোববার সকাল ১০টায় স্ব স্ব উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের নেতাকর্মীরা। পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি অ্যাডভোকেট বিপ্লব হোসেন পলাশসহ উপজেলার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Ad
Ad

অপরদিকে একইভাবে রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর একটি আনন্দ মিছিল বের করা হয়।

পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মুকুল ও রাজিব পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ অনেকে।

এদিকে রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ছক্কুর নেত্রীত্বে বেলা ১১টায় একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে থানার মোড় এলাকায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, হুমায়ুন কবীর ছক্কু্ আলহাজ্ব আজিম উদ্দিন মাস্টার, যুবলীগ সভাপতি মাস্টার আজিবর রহমান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সোহাগ, উপজেলা ছাত্রলীগ সভাপতি খাইরুল ইসলামসহ সাবেক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজারের কাঠপট্টির আগুন নিয়ন্ত্রণে
কারওয়ান বাজারের কাঠপট্টির আগুন নিয়ন্ত্রণে
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৬:১৪

সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৩:১৪

নতুন সরকারের শপথ আজ
নতুন সরকারের শপথ আজ
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৮:৫৫






ভেড়ামারায় মাদকসহ আটক ৫
ভেড়ামারায় মাদকসহ আটক ৫
১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৩:২৫



Follow Us