• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৩১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সিরাজদিখানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

২২ জুন ২০২৪ রাত ০৮:৫৫:৩২

সিরাজদিখানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-দোহার সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

২১ শনিবার সকাল ১০ টার দিকে সিরাজদিখান উপজেলার মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারশুর নামকস্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সিএনজি যাত্রী শেখ আব্দুর রহমান (৫৮) ও মোহাম্মদ শাহীন হোসেন (২৬)। তাদের বাড়ি ঢাকা জেলার দোহার থানায় বলে জানা গেছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবাগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে সিরাজদিখান উপজেলার খারশুর এলাকায় নবাগঞ্জগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে সিএনজিতে থাকা দুইজন গুরুতর আহতসহ ৬ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঘটনাস্থলের পাশে নবাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ওই দুই ব্যাক্তিকে মৃত ঘোষণা করেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার পরে নবাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পাশে থাকায় আহতদের সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০