• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩৪:০৪ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

নৌ-ভ্রমনে গিয়ে মেডিকেল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু, আহত ৩

২১ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:১৬:২৬

নৌ-ভ্রমনে গিয়ে মেডিকেল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু, আহত ৩

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে নৌকা ভ্রমণে গিয়ে বিলের মধ্যে নৌকা উল্টে মারা গেছে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন মিল্টন ও তারই বন্ধু আমানুল্লাহ আমান। এছাড়াও পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়েছে আরও তিন বন্ধু।

২১ জুন শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ধানশাইল ইউনিয়নের গজারমারী বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কান্দুলি গ্রামের সোহরাব আলীর ছেলে মোশারফ হোসেন (২১) মিল্টন এবং একই গ্রামের সাদা মিয়ার ছেলে আমানুল্লাহ আমান (১৭)।

আরও পড়ুন

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়ি

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বেলা আড়াইটার দিকে কান্দুলি গ্রামের ৮ বন্ধু মিলে ঈদের আনন্দ করতে নৌকা ভাড়া করে গজারমারী বিলের নলাডুবা এলাকায় ঘুরতে যায়। নলাডুবায় গিয়ে আনন্দ করা অবস্থায় নৌকাটি ভারসাম্য হারিয়ে ফেলে উল্টে যায়। এতে ৮ বন্ধুকে নিয়ে ঘটনাস্থলেই ডুবে যায় নৌকাটি। পরে তাদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে গিয়ে উদ্ধারে নামেন। তবে ততক্ষণে মেডিকেল শিক্ষার্থী মিল্টন মারা যায়। অপর বন্ধুদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমানুল্লাহ। অসুস্থ হয়ে পড়ায় অপর তিন বন্ধুকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ৩ বন্ধু সুস্থ রয়েছে।

স্থানীয় ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ঝিনাইগাতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৮:৪১


টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৯:১৪