• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৪৪:৫০ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

ইসলামপুরে ধরা পড়লো ১৮ কেজির বোয়াল

১৯ জুন ২০২৪ সকাল ০৭:৫৭:৩৭

ইসলামপুরে ধরা পড়লো ১৮ কেজির বোয়াল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার ইসলামপুর উপজেলার যমুনা নদীতে ১৮ কেজি ওজনের একটি বিশালাকার বোয়াল মাছ ধরা পড়েছে। সেই বোয়াল মাছটি বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়।

১৮ জুন মঙ্গলবার সকাল ১১টার দিকে যমুনা নদীর চিনাডুলী বলিয়াদাহ আগারি এলাকা থেকে ছিপ জাল দিয়ে মাছটি ধরা হয়। মাছটি বিক্রি হয়েছে একই এলাকার ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল সাকিবের নিকট।

মাছটির ক্রেতা ইঞ্জিনিয়ার সাকিব বলেন, মঙ্গলবার সকালে আমাদের এলাকায় ভুন্দুলি মাঝির ছেলে এনামুলের ছিপ জালে মাছটি ধরা পড়ে। প্রথমে মাছটি ওজন করা হয়। ওজন আসে ১৮ কেজি।

সাকিব আরও জানান, মাছটি দেখতে একটি মানুষের সমান। সেই মাছটি তিনি কিনে নেন ২২ হাজার টাকার বিনিময়ে। যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এ কারণে এমন মাছ পাওয়া যাচ্ছে।

এর আগে, ২০২২ সালে জামালপুরে যমুনা নদীতে এক জেলের বড়শিতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে স্থানীয় বাজারে নেয়ার সময় এক ক্রেতা মাছটি ১৭ হাজার টাকায় কিনে নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারত থেকে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৭:২৮

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার
অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:১৯

লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু
লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৪:১৯

পঞ্চগড়ে ২ যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে ২ যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:২৯




গ্রিসে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫
গ্রিসে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০৮:৩৫