• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:৪৯:০২ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

১৫ জুন ২০২৪ দুপুর ১২:০৫:৩০

৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি: প্রায় ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। এখন মহাসড়কের কোথাও কোন যানজট নেই।

এর আগে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ হওয়ায় যানজট সৃষ্টি হয়।

এ সময় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালিহাতীর শোল্লা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় চরম ভোগান্তিতে পরে যাত্রীরা। ফলে এই সড়কটুকুতে ধীরগতিতে যানবাহন  চলাচল করে।

১৫ জুন শনিবার ভোর চারটা থেকে শুরু হওয়া এ যানজট সকাল দশটা পর্যন্ত স্থায়ী হয়। বেলা সাড়ে দশটার পর থেকে  মহাসড়কের যানজট স্বাভাবিক হতে থাকে।

পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, ভোর রাতে সেতুর উপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়। পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১