• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৩৮:৫১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ছেলের লাঠির আঘাতে আহত বাবার মৃত্যু

১২ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:২৩:৫৭

ছেলের লাঠির আঘাতে আহত বাবার মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ছেলের লাঠির আঘাতে আহত বাবা গদেন কুজুরের (৭০) মৃত্যু হয়েছে। নিহত গদেন কুজুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর জিগাবাড়ি গ্রামের মৃত ছবি কুজুরের ছেলে।

১২ জুন বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার উপজেলার সাদাপুর জিগাবাড়ি গ্রামে ছেলে সজিব কুজু (৩০) তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে , গদেন কুজুর নেশাগ্রস্ত ছিল। দীর্ঘ দিন অসুস্থ থাকার পরও মঙ্গলবার রাতে নেশা করে বাড়ি ফেরায় ছোট ছেলে সজিব কুজুর বাবার ওপর চড়াও হয়। কথাকাটাকাটির একপর্যায়ে বাড়িতে পড়ে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করে ছেলে। লাঠির আঘাতে রক্ত বন্ধ না হওয়ায় রাতেই স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়। আর এ ঘটনায় নিহতের ছেলে সজিব কুজুরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, নিহত গদেন কুজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬