• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৭:৫৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ভোলায় সাংবাদিক হুমায়ুনের উপর সন্ত্রাসী হামলা

১১ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮:০৪

ভোলায় সাংবাদিক হুমায়ুনের উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার অপরাধ চক্র পত্রিকার স্টাফ রিপোর্টার এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সচিব সাংবাদিক মো. হুমায়ুন কবিরের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

জানা যায়, গত ৯ জুন রাত ৯টায় বোরহানউদ্দিন থানাধীন বড়মানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পাটোয়ারী হাট স্কুল রোডে অবস্থিত সাংবাদিক হুমায়ুনের বড় ভাই  সালাউদ্দিনের চায়ের দোকানের সামনে মো. মামুন মেম্বারের নেতৃত্বে মো. মুনসুর, মো. বাবুল মেম্বার, মো. সাইফুল ইসলাম, মো. মাসুম, মো. রাসেল বয়াতি, মো. সাগর, মো. মমিন, মো. আল-আমিন চৌকিদার, মাসুম গাজী, মো. হারুনসহ আরো অজ্ঞাত ৮-১০ জন এই হামলা চালায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাংবাদিক হুমায়ুনকে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতাল পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করায়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সাংবাদিক হুমায়ুন বলেন, আমার উপর যারা হামলা করেছে, তাদের সাথে আমার পূর্ব কোনো বিরোধ ছিল না, আমি তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে আমার উপর এই হামলা চালায়।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির (বিপিএম) জানান, হুমায়ুনের উপর হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯