• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৮:১৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সিলেটে হকারদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা

১০ জুন ২০২৪ সকাল ০৭:৪৬:০৮

সিলেটে হকারদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের লালদীঘিরপাড় হকার্স মার্কেটে বসার জায়গাকে কেন্দ্র করে হকারদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ৯ জুন রোববার বিকাল ৫টার দিকে লালদিঘীপাড়ের অস্থায়ী হকার্স মার্কেটে এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর হকার ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. খোনন ইসলাম জানান, মহানগরের লালদীঘিরপাড়ের সামনের কিছু দোকান ভিআইপি উল্লেখ করে সেই দোকানগুলো খালি রাখেন ওই সংগঠনটির সভাপতি রকিব আলী। পরে সেখানে মাছ ও সবজির দোকান বরাদ্দ দেয়া হয়। এতে হকারদের একাংশ বাধা দেওয়ায় হকার ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি আতিয়ার রহমানের সাথে সভাপতি রকিব আলীর ভাগ্নে সুমন ও রুমনের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। এতে ক্রেতা সাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, হকারদের দুই গ্রুপের উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭