• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:৫০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রংপুরে ঈদের আগে নতুন ঘর পাবে ১ হাজার ৪৯ গৃহহীন পরিবার

৯ জুন ২০২৪ বিকাল ০৫:৫৩:৪১

রংপুরে ঈদের আগে নতুন ঘর পাবে ১ হাজার ৪৯ গৃহহীন পরিবার

রংপুর ব্যুরো: রংপুরে ঈদের আগে নতুন ঘর পাবে আরও এক হাজার ৪৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার। ঈদের আগে আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম ধাপে রংপুরের বদরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগঞ্জ ও তারাগঞ্জ এবং সদর উপজেলার ৬৬০টি ঘর ও ৩৮৯টি পুরাতন জরাজীর্ণ ব্যারাকের স্থলে নির্মিত ঘর ভূমিহীন-গৃহহীনদের হস্তান্তর করা হবে। ১১ জুন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৯ জুন রোববার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

তিনি বলেন, আগামী ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ঘর হস্তান্তরসহ জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। পূর্বে ভূমিহীন ও গৃহহীন মুক্ত চারটি উপজেলায় নতুন তালিকাভূক্ত ২১১টি পরিবারের মধ্যে ২০১টি পরিবারের মাঝে ঘরসহ জমি হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এছাড়া অবশিষ্ট ১০টি ঘর রংপুর সদর উপজেলায় নির্মাণাধীন রয়েছে। রংপুর পীরগাছা উপজেলার তালিকাভূক্ত ৩২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের লক্ষ্যে উপজেলার পঞ্চানন মৌজার প্রায় ৩৯ একর খাস জমি নির্বাচন করা হয়েছে। উদ্বোধনযোগ্য এক হাজার ৪৯টি ঘরসহ মোট ৬ হাজার ৫১৯টি ঘরের জন্য চার কোটি টাকা মূল্যের রংপুর জেলায় প্রায় দেড়শ একর খাস জমি উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি ও রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নাসহ সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪