• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৭:১৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজিবপুরে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

৭ জুন ২০২৪ দুপুর ১২:৪৫:৫৩

রাজিবপুরে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় মাটিবাহী ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে আলী হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

৭ জুন শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে রৌমারী-ঢাকা হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন রৌমারীর সদর উপজেলার বাসিন্দা।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন মোটরসাইকেল নিয়ে রৌমারী থেকে পার্শ্ববর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রিরচর এলাকায় মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্য রওনা হন। তিনি রাজীবপুর উপজেলা ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে আসলে একটি ট্রাক্টরের (কাঁকড়া গাড়ি) সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলী হোসেন নিহত হন।

Ad

এ বিষয়ে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান পিপিএম বলেন, ট্রাক্টর গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us