• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৩:৪২ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

চলছে রেমালের তাণ্ডব, আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে একজনের মৃত্যু

২৭ মে ২০২৪ সকাল ১০:০০:৩৮

চলছে রেমালের তাণ্ডব, আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব এখনো চলছে সাতক্ষীরা উপকূলে। কয়রা উপজেলার গাবুরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। ২৬ মে রোববার রাত ৮টার দিকে রাস্তায় স্ট্রোক করে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর আলম।।

এছাড়া প্রচণ্ড ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে দুই উপজেলা। নদীতে জোয়ারের পানি বেড়েছে ৩-৪ ফুট পর্যন্ত। উপকূল রক্ষা বেড়িবাঁধের একাধিক পয়েন্টে ফাটলও ধরেছে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এদিকে রিং বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে গাছের আম। টানা বৃষ্টি আর জোয়ারের পানির চাপে পানিবন্দি হয়ে পড়েছে বহু পরিবার। কিছু এলাকায় বিচ্ছিন্ন রয়েছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট। তবে সোমবার সকালে অনেকে নিজ বাড়িতে যেতে শুরু করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯