• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৩৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

শ্রীনগরে রাতের আঁধারে কবর খুঁড়ে ৯ কঙ্কাল চুরি

২৬ মে ২০২৪ সন্ধ্যা ০৬:১১:২২

শ্রীনগরে রাতের আঁধারে কবর খুঁড়ে ৯ কঙ্কাল চুরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ৯টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ২৫ মে শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী জান্নাতুন নুর কবরস্থানে এ ঘটনা ঘটে।

জানাযায়, পাশের রওজাতুল কোরআন মাদরাসার শিক্ষক হাফেজ ইসরাফিল প্রতিদিনের মত ফজর নামাজ পড়ে কয়েকজনকে সাথে নিয়ে কবর জিয়ারত করতে যান। সেখানে গিয়ে অনেক দুর্গন্ধ পান, এরপর দেখেন ৯টি কবর খোঁড়া।

খবর পেয়ে রোববার সকাল ৮টার দিকে শ্রীনগর থানার উপপরিদর্শন শরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের থেকে তথ্য ও খনন করা কবরগুলো পরিদর্শন করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয়দের অভিযোগ, খনন করা কবরগুলো থেকে মৃত ব্যক্তিদের কঙ্কালের আংশিক বা সম্পূর্ণ অংশ এক শ্রেণির কবিরাজ যাদু করার জন্য চুরি করে নিয়ে গেছে। কবরস্থানে ৬-৭ মাস আগে ক্যান্সারে মৃত্যুবরণকারী মৃত মন্জুর (৪০) কবরের কঙ্কালের কোনো অংশ পাওয়া যায়নি, চোরেরা নিয়ে গেছে। এ ব্যাপারে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০