• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৫৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নদীতে ডুবে ২ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

২৫ মে ২০২৪ রাত ০৮:৪৮:২২

নদীতে ডুবে ২ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

২৫ মে শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন উপজেলার ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের শিশুকন্যা মাজেদা বেগম (৫) ও সুহেদা বেগম (১০)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা ও মাজেদা দু’জনে বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার পর পানির নিচে তলিয়ে যায় সুহেদা ও মাজেদা। পরবর্তীতে অপর শিশুরা তাদের অভিভাবকদের জানালে শুরু হয় খোঁজাখুঁজি। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে না পেরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের খোঁজ করে। পরে বিকাল ৩টার দিকে জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার মরদেহ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০