• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:০৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

হালুয়াঘাটে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

১৬ মে ২০২৪ রাত ০৮:৩১:৪১

হালুয়াঘাটে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে মাদরাসার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক মো. গাফফারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

গত ৯ মে বৃহস্পতিবার উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কচুয়াকুড়া গ্রামে ফজিলাতুন্নেছা কাওমী মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষক গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুর গ্রামের হাফেজ আমিনুল ইসলামের ছেলে

এ ঘটনায় ১৫ মে বুধবার মেয়ের দাদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মামলা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শিক্ষার্থী গত ৯ মে বৃহস্পতিবার সকালে মাদরাসায় যায় এবং পাঠদান শেষে রাত সাড়ে ৮টায় শিক্ষার্থী বাসায় যাওয়ার সময় শিক্ষার্থীকে বাসায় এগিয়ে দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক গাফফার মাদরাসা থেকে বের হয়ে মাদরাসার সামনে অশালীন আচরণ করে। পাশাপাশি শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এবং বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দেয়। এতে শিক্ষার্থী রাজি না হওয়ায় শিক্ষক জোর-জবরদস্তি ও ভয় ভীতি প্রয়োগ করে। পরে শিক্ষার্থী বাসায় গিয়ে বিষয়টি তার পরিবারকে জানালে শিক্ষার্থীর দাদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০