• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই চৈত্র ১৪৩২ ভোর ০৫:৫৫:১৪ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

১২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৪৭:৫৪

বাসাইলে ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে ঋণ খেলাপির দায়ে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র পত্র বাতিল করা হয়েছে।

১২ মে রোববার সকালে ৪র্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করেন মির্জাপুর, বাসাইল এবং সখীপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোহাম্মদ হাই জকী।

Ad
Ad

মনোনয়নপত্র বাতিলকারীরা হলেন, বাসাইল উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইঞ্জনিয়ার সোহরাব হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, মির্জাপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম, বাসাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাম্মী আক্তার মুক্তি এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম খান।

Ad

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, প্রার্থীরা মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে পারবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৪৬


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০



Follow Us