• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:২৫:২১ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

এপিবিএনের জালে মাদক ব্যবসায়ী আটক

৪ মে ২০২৪ রাত ০৯:২০:৫১

এপিবিএনের জালে মাদক ব্যবসায়ী আটক

সিলেট প্রতিনিধি: ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ৪ মে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এপিবিএন মিডিয়া সেল।

আটক মাদক ব্যবসায়ী সুনামগঞ্জ জগন্নাথপুরের আ. নুরের ছেলে তোফাজ্জল হোসেন (৪০)।

বিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, শুক্রবার বিকেলে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানাধীন কামরা খাই এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এপিবিএন জানায়, ৭ এপিবিএন  সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অভিযানা পরিচালনা করা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম তত্ত্বাবধান করেন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ মো. আছাবুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯