• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০২:৫১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বজ্রপাতে কৃষকসহ প্রাণ গেল ৪ জনের

২ মে ২০২৪ রাত ০৯:৪৫:৪২

কুমিল্লায় বজ্রপাতে কৃষকসহ প্রাণ গেল ৪ জনের

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে জেলার চান্দিনা, বুড়িচং, দেবিদ্বার ও সদর দক্ষিণে একজন করে মৃত্যু হয়েছে। ২ মে বৃহস্পতিবার বিকাল ৫টায় পর বিভিন্ন সময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেবিদ্বারের ধামতী গ্রামের মো. মোখলেছ (৫৮), কুমিল্লা সদর দক্ষিণের উত্তর সূর্যনগর গ্রামে আতিকুল ইসলাম (৫০), বুড়িচংয়ের কৃষক আলম হোসেন ও চান্দিনা কৃষক দৌলতুর রহমান (৪৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার চান্দিনায় বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দৌলতুর রহমানের মৃত্যু ঘটেছে। বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়ন নোয়াপাড়া গ্রামে মো আলম হোসেন ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যবরণ করেন। আর বাকি দুইজন এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়।

নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭