• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৩৮:৫১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

২৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫:০৮

ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৮ এপ্রিল রোববার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে পোকখালী ইউনিয়নে রফিক আহমদ, জালালাবাদে আলমগীর তাজ জনি, ঈদগাঁও সদর ইউনিয়নে সোহেল জাহান চৌধুরী, ইসলামপুর ইউনিয়নে মাওলানা দেলোয়ার হোছাইন ও ইসলামাবাদে আবদুর রাজ্জাক।

এর আগে, ওইদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিচ্ছিন্ন ২/১টি ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটানা ছাড়া ভোট গ্রহণ সম্পন্ন শেষে গণনা শুরু হয়। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ক্রমান্বয়ে কেন্দ্র ভিত্তিক ফলাফল আসতে শুরু করে।

এরমধ্যে পোকখালীতে সর্বশেষ কেন্দ্রের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ওই কেন্দ্রের ফলাফল আসতে দেরি হয়। তবে রাতেই ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পর জয়ী প্রার্থী ও সমর্থকরা বিজয় মিছিল এবং শুকরিয়া সভা করে ভোটার-সমর্থকদের অভিনন্দন জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০