• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৫:৩৬ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় ইসতিসকার নামাজ আদায়

২৯ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৩৩:৩৭

কুষ্টিয়ায় ইসতিসকার নামাজ আদায়

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করছে কুষ্টিয়ার মুসল্লিরা। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝরে কেঁদে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। 

২৯ এপ্রিল সোমবার সকাল ১১ টায় কুষ্টিয়া ইসলামী কলেজ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২ শতাধিক নানা বয়সি মানুষ অংশ নেন।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মাদ আসাদুজ্জামান।

সারা দেশের ন্যায় কুষ্টিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে টানা দাবদাহ চলছে।  নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছেনা অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তাঁরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩

যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০৩



নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৩

গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:৪৮

জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩৬