• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:৩৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কুতুবদিয়ায় সাংবাদিককে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

২৪ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭:৩২

কুতুবদিয়ায় সাংবাদিককে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কুতুবদিয়ায় বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এবং দৈনিক রূপালী সৈকতের স্টাফ রিপোর্টার সাংবাদিক মিজানুর রহমানকে মারধরের ঘটনার ২য় আসামি আজমগীর খান মাতবরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

২৪ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমগীর খান মাতবরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এদিকে, সাংবাদিককে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও মোজাহিদুল ইসলাম সেলিমকে আটকের একদিন পরে জামিন দেওয়ায় হতাশ হয়েছে দ্বীপের সচেতন মহল। তারা জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তা নাহলে অপরাধীরা পার পেয়ে যাবে।

উল্লেখ, গত শুক্রবার কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকায় কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক মিজানুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭