• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২২:৫৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

বুড়িচং উপজেলা সমিতির এজিএম ৬ জুলাই

২৪ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৩৫:৫৫

বুড়িচং উপজেলা সমিতির এজিএম ৬ জুলাই

নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ক্লাবে অনুষ্ঠিত বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার কার্যকরি কমিটির সভায় ৬ জুলাই সংগঠনটির বার্ষিক সাধারণ সভা করার সিদ্ধান্ত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৮ মে রোজ শনিবার কুমিল্লা-৫ আসনের নবনির্বাচত সংসদ সদস্য আলহাজ্ব আবু জাহেরকে সংবর্ধনা ও ওই আসনের তিন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. ইউনূস, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট আবুল হাশেম খান ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহেদুল আলম জাহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সমিতির সভাপতি, ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এম এ মতিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক, আইন মন্ত্রণালয়ের সিনিয়র হিসাবরক্ষণ অফিসার মো. আবু তাহেরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি মিরপুর সিরামিকসের জিএম অধ্যাপক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক স্পেক্টা গ্রুপের জিএম সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদ, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা, পাট গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার মো. মোবারক হোসেন, সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নুরুল আলম ছোটন, এক্সিম ব্যাংকের কর্মকর্তা ফারুক আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওসমান গনি. অ্যাডভোকেট সোহাগ মিয়া প্রমুখ।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

সভায় আসন্ন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচনে কোষাধ্যক্ষ পদে সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবদুল অদুদকে বিজয়ী করার জন্য সবার দোয়া কামনা করে ৩০ এপ্রিল প্রেস ক্লাবে উপস্থিত থেকে সাংবাদিক বন্ধুদের সাথে যোগাযোগ করার নির্দেশনা দেন সভাপতি।

এজিএমে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনের জন্য সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভুইয়ার নাম সভায় প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১