• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই চৈত্র ১৪৩২ ভোর ০৫:৫৩:৪৯ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

শাকিবের আগে বিয়ে করেছিলেন বুবলী, আছে মেয়েও

২৪ এপ্রিল ২০২৪ সকাল ১১:০৬:৪২

শাকিবের আগে বিয়ে করেছিলেন বুবলী, আছে মেয়েও

বিনোদন ডেস্ক: আলোচনার রানী বুবলি সম্প্রতি একটি সংবাদমাধ্যমে জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি বুবলীর অতীত নিয়ে কথা বলেন। জনপ্রিয় এ কৌতুক অভিনেতা সেখানেই বুবলীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বসেন।

ব্যক্তি জীবন নিয়ে কথা বলে বারবার খবরের শিরোনামে আসেন হালের আলোচিত এই চিত্রনায়িকা। তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্যজীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে হরহামেশাই মন্তব্য করে আলোচনার জন্ম দেন।

Ad
Ad

কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি বলেন, বুবলী কিন্তু আগে থেকেই বিবাহিত, এটা শাকিব জানতো না। তার আগের ঘরে একটি মেয়েও আছে। এটা পরে জানতে পেরে শাকিব তাকে এড়িয়ে চলছে। কিন্তু বীরতো শাকিবের রক্তের তাই শাকিব বীরকে কখনও-ই ফেলে দেবে না।

Ad

সুরুজ আরও বলেন, বর্তমানে শাকিব-অপু দুজনেই ভালো আছে, তাদের মধ্যে বুবলী ঢুকে সবকিছু নষ্ট করতে চাইছে। বুবলী চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে শাকিব-অপু এখন এক হয়ে গেছে তখন তার এর মধ্যে নাক গলানোর কি দরকার?

এদিকে ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলী জানান, তিনি এখনও শাকিব খানের স্ত্রী। তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি, তবে আলাদা থাকছেন। বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন।

প্রসঙ্গত, শবনম বুবলী ২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৪৬


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০



Follow Us