• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩২:৩২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে টায়ার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

৮ মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১০:১৫

ঠাকুরগাঁওয়ে টায়ার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

আশরাফুল আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে মাহিন্দ্রা গাড়ির টায়ারে হাওয়া দেয়ার সময় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। ৮ মার্চ বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাঠালডাঙ্গী বাজারের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আলামিন(১৬)। সে রাণীশংকৈল উপজেলার রাউতনগর এলাকার ফুলপাড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং হরিপুর উপজেলার আর এ কাঠালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক রবিউল ইসলাম জানান, প্রতিদিনের ন‍্যায় আজ সকালে ওয়ার্কশপের চাবি নিয়ে দোকান খোলার পর মাহিন্দ্রা গাড়ির পিছনের চাকা হাওয়া দেয়ার সময় বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে নেওয়ার সময় সেতাবগঞ্জ নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২