• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:৫৭:২৩ (18-Aug-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে মহাসড়কের পাশে পাওয়া গেল হাতির মরদেহ

২৩ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৫৮:৪০

গাজীপুরে মহাসড়কের পাশে পাওয়া গেল হাতির মরদেহ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে রাস্তার পাশে পড়ে থাকা মৃত হাতি নিয়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের দক্ষিণ পাশে পড়ে রয়েছে হাতির নিথর দেহ।

২৩ এপ্রিল মঙ্গলবার সকালে মৃত হাতিটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরবর্তীতে পুলিশ সিআইডির ফরেন্সিক বিভাগের একটি দল নমুনা কালেকশন করেন। এদিকে হাতির দুটি দাঁত কে বা কারা কেটে নিয়েছেন বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। তবে হাতিটি কি কারণে মারা গেছে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি কেউ।

বন্যপ্রাণী সংরক্ষণ রাজেন্দ্রপুর অঞ্চলের কর্মকর্তা রুবেলা ইসলাম জানান, হাতিটি গতরাতে মারা যেতে পারে। মৃতদেহটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর অঞ্চলে এনে ফেলে রেখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্টের পর রাস্তার পাশেই হাতিটিকে পুঁতে ফেলা হবে বলে জানিয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
১৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১





হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
১৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৭:২৪